লালা-ঝরানো মার্কেটিং কতটুকু সঠিক

বর্তমানে খাবারের বিজ্ঞাপনে মডেলরা মানুষকে দেখিয়ে দেখিয়ে মজা করে খায়, যাতে খাবারের প্রতি মানুষের লোভ জাগে। আমাদের দৃষ্টিতে এটা চরম অভদ্রতা।

ইসলামের দৃষ্টিতে একে হারাম বলার সুযোগ তো নেই। কিন্তু এটি আচরণগত ত্রুটি, মাকারিমে আখলাকের খেলাফ।

বিজ্ঞাপনের জগতে তো এটা আগে থেকেই রমরমিয়ে চলছিলো। কিন্তু দুঃখের বিষয়, হুজুররাও একই স্রোতে গা ভাসিয়েছে। তাদের বিজ্ঞাপনের ধরণও একই।

এটা অনেকটা এরকম, যেমন কেউ হাজার হাজার মানুষকে সামনে নিয়ে খাচ্ছে, আর তারা ভুভুক্ষের মতো তাকিয়ে আছে, মুখে তাদের লালা।


পাশাপাশি খাবারের এডিটেড এবং ক্লোজআপ ভিডিও বানিয়ে মানুষের লালসাকে উদ্দীপ্ত করা হয়। একটি গবেষণায় দেখা গিয়েছে, এধরনের ভিডিও দেখা ৬৪% মানুষের খাবারের প্রতি আগ্রহ তৈরি হয়। স্বাভাবিকভাবেই এদের মধ্য থেকে দু এক পার্সেন্ট মানুষ অর্ডার করে।

কিন্তু বেশিরভাগই অর্ডার করার সামর্থ্য রাখেনা। তাদেরকে এর মাধ্যমে কষ্ট দেয়া হয়।


খাবারের প্রদর্শনী স্বাভাবিক বিষয়। বাজারে দোকানের সামনে খাবার সাজিয়ে রাখা হয়, সেগুলো চোখে পড়লে আমাদের খেতে মনে চায়। এটা তেমন দোষণীয় নয়।

কিন্তু সমস্যা ৩ টা। ১- মানুষকে দেখিয়ে দেখিয়ে খাওয়া ২- অনলাইনে এডিটের মাধ্যমে খাবারকে অতি আকর্ষণীয় করে তোলা। ৩- বাজারের খাবারকে দৃষ্টিনন্দন করার জন্য অননুমোদিত ফুড কালার ব্যবহার করা।

লিখন: উমর ফারূক তাসলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *