দুটি কাজ এমন আছে, যার একটি ঘর গুছিয়ে রাখে, আরেকটি জীবন গুছিয়ে রাখে।
১- যে কাজ করলে ঘর গোছানো থাকবে তা হলো, প্রত্যেক জিনিস রাখার স্থান বরাদ্দ করা। এবং যে জিনিস যেখান থেকে নিবেন, ব্যবহারের পর সেখানেই রেখে দেবেন।
মুফতি শফি রহিমাহুল্লাহ – এর উপর এমনভাবে আমল করতেন যে, অন্ধকার রাতেও যেকোন জিনিস তিনি অনায়াসে খুঁজে পেতেন।
২- আর যে কাজটি করলে জীবন গোছানো থাকে তা হল “এখন” এর উপর আমল করা। অর্থাৎ যে কাজ আজ করা সম্ভব তা সম্পর্কে “কাল করব” বলা যাবে না। এমনকি ‘পরে করব’ও বলা যাবে না। ‘এখন’ই করতে হবে।
লিখন: উমর ফারূক তাসলিম