মাওকুফ মানে স্থগিত। পরিভাষায়, যে হাদিস সাহাবা পর্যন্ত পৌঁছে তাকে মাওকুফ বলে।
হুকমান মারফু
মাউকুফ হাদিস যদি এমন হয় যা শুনে মনে হয় যে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ বলতে পারবে না। যেমন কোন আমলের নেকির পরিমাণ, আখেরাতের কোন শাস্তি, অতীত কালের কোনো ঘটনা, ভবিষ্যৎবাণী, তাহলে উক্ত হাদিসটি হুকমান মারফু গণ্য হবে। শর্ত হলো ওই সাহাবী এমন হতে হবে, যিনি ইসরাইলি রেওয়ায়েত বর্ণনা করেন না।
হুকুম
১- যদি হুকমান মারফু হয় তাহলে শরীয়তের দলিল হিসেবে গণ্য হবে।
২- যদি উক্ত হাদিস অন্যান্য সাহাবীর বক্তব্য দ্বারা সমর্থিত হয় সে ক্ষেত্রেও দলিল হবে। কেননা এটা ইজমা।
৩- যদি হাদীসটি সাহাবীর ব্যক্তিগত মতামত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে হানাফিদের নিকট অধিক বিশুদ্ধ মত অনুযায়ী দলিল হিশেবে গ্রহণযোগ্য হবে।
৪- যদি মওকুফ হাদিস মারফু হাদিসের বিরুদ্ধে যায় তাহলে সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য হবে না।
সংকলন: উমর ফারূক তাসলিম