ওয়াসফ বা সিফাত হল বৈশিষ্ট্য (দোষ গুণ ইত্যাদি)। এটি আলাদাভাবে অস্তিত্বে আসতে পারে না। ক- যেমন জায়েদ সুন্দর। এখানে “সুন্দর” সিফাত। সৌন্দর্য কারো না কারো মধ্যে পাওয়া যায়। আলাদাভাবে তাকে কোথাও দেখা যায় না।
খ- রাশেদ বাহাদুর। বাহাদুরিকে আলাদাভাবে কোথাও দেখা যাবে না। তাকে রাশেদের ভিতরে পাওয়া যাবে। রাশেদ না থাকলে সেও থাকবে না।
গ- ঘরটি শাদা। শুভ্রতা কোন না কোন কিছুতে লেপ্টে থাকে। তাকে আলাদাভাবে দেখা যায় না। কেউ বলতে পারে রংয়ের ডিব্বায় যে রং থাকে। অথবা চুনার ভেতরে যে শুভ্রতা থাকে তা তো কোন কিছুতে লেপ্টে থাকে না। স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকে। উত্তর হলো, রঙের ডিব্বার রংও কোন কেমিক্যালে মিশে থাকে। এমনকি চুনার ভেতরে যে শুভ্রতা থাকে, সেটাও কোন কিছুতে লেপ্টে থাকে। স্বতন্ত্রভাবে বিদ্যমান থাকে না।
সংকলন: উমর ফারূক তাসলিম