দুটি শব্দের মধ্যে ইজাফাত হলে মুরাক্কাবাবে ইজাফি বলে: মুজাফ ও মুজাফ ইলাইহকে আলাদা আলাদা ভাবে সংজ্ঞায়িকে করাকে হদ্দে ইজাফী বা তা’রিফে ইজাফী বলে। যেমন আব্দুল্লাহ এমন একটি শব্দ যা দুটি শব্দের সমন্বয়ে গঠিত: عبد ও الله। উভয় শব্দের আলাদা আলাদা পরিচয় রয়েছে। কিন্তু একত্রিত অবস্থায় ভিন্ন কিছু বোঝায় (যেমন কারো নাম)। এরকম উভয় শব্দকে একত্রিত অবস্থায় সংজ্ঞায়িত করাকে হদ্দে লক্ববী বা তা’রিফে লক্ববী বলে।
হদ্দে লকবী বুঝা কি হদ্দে ইজাফী বুঝার উপর নির্ভর করে? এ ব্যাপারে দুটি মত রয়েছে। বিশেষজ্ঞগণের নিকট প্রাধান্যপ্রাপ্ত মত হলো হ্যাঁ, হদ্দে লকবী বুঝা হদ্দে ইজাফী বুঝার উপর নির্ভর করে।
লিখন: উমর ফারূক তাসলিম