কিছু মানুষ এমন পাবেন, যারা আপনাকে গিলটি ফিল করানোর জন্য নিজেকে প্রচন্ড কষ্ট দিবে। এমনকি জীবন দিয়ে হলেও আপনাকে ভিলেন বানিয়ে যাবে।
আবার কিছু মানুষের ভেতরে আপন মানুষের উপর অভিমান করার প্রচন্ড তাড়না থাকে। সে এটা পছন্দ করে যে, আপন মানুষ তাকে খুব কষ্ট দিচ্ছে। এবং বাস্তবে তেমন না ঘটলে সে নিজেই তেমন পরিস্থিতি তৈরি করে নেয়।
সমাজের চোখে মজলুম হলেও এরা আসলে জালেম।
ধরেন, আপনার ওয়াইফ সাধারণ কোন বিষয় নিয়ে এমন পরিস্থিতি তৈরি করলো যে, আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হলেন। আপনি প্রচুর টাকা ইনকাম করেন, সন্তানদের পিছনে টাকা খরচ করতে চান, কিন্তু এক্স ওয়াইফ আপনার টাকা নিলো না, সে অন্যের বাড়িতে কাজ করে সন্তান লালন পালন করলো।
আপনি সন্তানদের আদর করতে চান, কিন্তু ওয়াইফ তাদেরকে আপনার সাথে দেখা করতে দিলো না।
আপনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করলেন। যেহেতু আপনি মানুষ হিসেবে খারাপ না এবং আপনার ইনকাম ভালো, স্বাভাবিকভাবেই দ্বিতীয় পরিবার এবং তার সন্তানেরা সুখে থাকবে।
এক্ষেত্রে আপনার প্রথম ওয়াইফ প্রচন্ড কষ্ট পাবে। সে সমাজের কাছে আপনাকে এমনভাবে প্রজেকশন করবে যে, আপনি একজন নিষ্ঠুর হাসবেন্ড; যে কিনা তার প্রথম ওয়াইফকে ছেড়ে দিয়েছে, প্রথম ঘরের সন্তানদের কষ্ট দিয়েছে। কিন্তু দ্বিতীয় ঘরের সদস্যদের সুখে রেখেছে। সে থাকে দালানে, আর তার প্রথম ঘরের সন্তানেরা থাকে বাগানে।
সমাজও একথা মেনে নিয়ে আপনাকে জালিম আখ্যা দিবে। সমাজের সহমর্মিতা পাবে প্রথম ওয়াইফ।
কিন্তু বাস্তবতা হলো এখানে আপনি জুলুমের শিকার। আপনার ওয়াইফ জালেম। সে আপনাকে ভালো হাজবেন্ড হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আপনি আপনার প্রথম ওয়াইফকে ভালবাসার যে স্বপ্ন দেখতেন, তাকে নিয়ে জীবনের পথ পাড়ি দেওয়ার যে স্বপ্ন দেখতেন, তা সে পূরণ হতে দেয়নি। আপনার সন্তানদের আদর করার, তাদের পেছনে টাকা খরচ করার যে ইচ্ছা আপনার ছিল, তা থেকে আপনাকে সে বঞ্চিত করেছে। উপরন্তু এগুলোর দায় সে আপনার উপরই চাপিয়ে দিয়েছে।
লিখন: উমর ফারূক তাসলিম