জামাতে ইসলামী কেন বিব্রতকর দল

জামাতে ইসলামীর দ্বীন ও দুনিয়া উভয়টা অস্পষ্ট। ফলে ইসলামী দল ও সেকুলার দল উভয়ের জন্য তাদের সঙ্গ বিব্রতকর।

দুনিয়া এভাবে অস্পষ্ট যে, মুক্তিযুদ্ধে তাদের অবস্থান বিষয়ে ক্লিয়ারকাট দলীয় অবস্থান না থাকা। তাদের একেক নেতা একেক কথা বলা, ফলে অস্পষ্টতা তৈরি হয়েছে।

দ্বীন এভাবে অস্পষ্ট যে, তাদের আকিদা-মানহাজ মাজহাবীদের সাথেও মেলে না, লা-মাজহাবীদের সাথেও মেলে না, এছাড়া জনাব আবুল আলা মওদুদীর “বিচ্ছিন্ন” মতবাদ ও চিন্তাধারা বিষয়ে অস্পষ্ট অবস্থান। আরো আছে বহু ইলমী অপব্যাখ্যা ও আমলী গোমরাহী।

তাদের উচিত যে কোন একদিকে যাওয়া। যদি তাদের মনে হয় মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সঠিক ছিল তাহলে কেন সঠিক ছিল সে কারণগুলো তুলে ধরা, আর যদি “মুক্তিযুদ্ধের অবস্থান” ভুল হয়ে থাকে তাহলে নি:শর্ত ক্ষমা চাওয়া।

উভয় অবস্থায় “জামাতে ইসলামি”কে বিলুপ্ত করে নতুন নামে আত্মপ্রকাশ করা।

একইভাবে জনাব আবুল আলা মওদুদির ভ্রান্ত মতবাদ ত্যাগ করা ও দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে কোনো একটা “সুসংহত ফিকহের” অনুসরণ করা। বাকী, ব্যক্তিগতভাবে যে কোন ঘরানার মানুষ তাদের দলকে সমর্থন করতে পারবে – সে উদারতাও রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *