কওমি মাদ্রাসার ছাত্ররা পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছে না

ইলিয়াসের ইন্টারভিউটা দেখিনি, তাই সে ব্যাপারে মন্তব্য করবো না। তবে এটা সত্য যে কওমি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় যে পরিমাণ সময় ব্যয় করে সে পরিমাণ শিক্ষা অর্জন করতে পারে না। কুরআন, হাদিস, ফিকহ সবকিছুতেই দূর্বলতা থেকে যায়।

এতে ছাত্রদের দায় নেই। দায় আমাদের শিক্ষাব্যবস্থার, যা ক্রমেই যুগের গতির কাছে পরাস্ত হয়ে পিছিয়ে পড়ছে।

বিশেষভাবে যদি “আধুনিক ইসলামী অর্থনীতির” কথা বলা হয়, সেখানেও করুণ দশা।

অনেকেই দু চারজন দক্ষ আলেমের উদাহরণ দিয়ে থাকে। কিন্তু একটা বিশাল গোষ্ঠির ভেতরে “দু চারজন” বা “দু-চারটা” মাদ্রাসা ব্যতিক্রম থাকলেই রিয়েলিটি বদলে যায় না।

খোঁজ নিলে দেখা যাবে সে দু-চার জনও নিজের প্রচেষ্টায় দক্ষতা অর্জন করেছে।

যদি শিক্ষাব্যবস্থা ত্রুটিপূর্ণ না হতো তাহলে এই সংখ্যাটা বিপুল পরিমাণে হতো।

লিখন: উমর ফারূক তাসলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *