উমুমে বালওয়া কী

উমুমে বালওয়া এমন নিষিদ্ধ কাজকে বলে যাতে বিভিন্ন শ্রেণীর বহু মানুষ লিপ্ত হয়ে পড়ে। এবং তা থেকে বাঁচা অনেক কঠিন হয়।

ক- কাজটি বিনোদন সংক্রান্ত না।

খ- শুধু সাধারণ জনগণ লিপ্ত হলে চলবে না, উলামাগণও লিপ্ত এমন কাজ।

গ- যে বিষয় নস (কোরআন সুন্নাহ) দ্বারা স্পষ্টভাবে নিষিদ্ধ নয়। এবং নিষিদ্ধের ব্যাপারে মুজতাহিদীনের ইজমা নেই।

ঘ- অতএব নসের বিবরণ জটিল হতে হবে অথবা কাজটি কিয়াস দ্বারা নিষিদ্ধ হতে হবে। এবং মুজতাহিদীনের মাঝে মতভেদপূর্ণ হতে হবে।

এই ধরনের নিষিদ্ধ বিষয়ে উলামায়ে কেরাম জনসাধারণের আসানির জন্য জায়েযের ফতোয়া দিতে পারে। অথবা দুটি রায়ের মধ্যে একটিকে প্রাধান্য দিতে পারে। (ফাতাওয়ায়ে দারুল উলূম ১/২৮১)

যেমন পেশাবের সূক্ষ্ম ছিঁটা। উলামায়ে কেরাম বলেছেন, পেশাবের সূক্ষ্ম ছিঁটা মাফ। যতক্ষণ না আনুমানিক হিশেবে ছিঁটার একত্রিত আকার হাতের তালু (৫.৮৪ সেন্টিমিটার) পরিমাণ হবে।

হিংস্র পাখির বিষ্ঠা নাপাকি (খফিফা) হওয়া সত্ত্বেও হাওজে পড়লে মাফ।

সংকলন: উমর ফারূক তাসলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *