ভালবাসার প্রকারভেদ

ভালবাসার মৌলিকভাবে ৩ প্রকার আছে। 

এক:  তাবঈ বা স্বভাবজাত। সন্তানের প্রতি মা বাবার, মা বাবার প্রতি সন্তানের, স্ত্রীর প্রতি স্বামীর, স্বামীর প্রতি স্ত্রীর, ভাইয়ে ভাইয়ে মুহাব্বাত, বোনে বোনে মুহাব্বাত। এগুলো হচ্ছে তাবঈ বা স্বভাবজাত ভালবাসা। সন্তান কালো, ল্যাংড়া, কানা, দুষ্ট যেমনই হোক মা বাবা তাকে তবু ভালবাসে।

দুই: আকলি বা যুক্তিগত। মুরুব্বিদের প্রতি শ্রদ্ধা, গুরুজনের প্রতি ভক্তি, অসহায় গরীব দু:স্থদের প্রতি দয়া যুক্তিগত। রাস্তায় কোনো দূর্ঘটনা দেখলে চোখে পানি চলে আসা, কারো দুরবস্থায় মন আদ্র হওয়া – এগুলো বিবেকের তাগাদা।

তিন: শরঈ বা মুমিনের অবশ্যকরণীয় ভালবাসা! যেমন আল্লাহ ও তার রাসূলকে ভালবাসা। এই ভালবাসা ফরজ ও ঈমানের অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *