মাহিয়াত কী

মাহিয়াত শব্দটি আরবি ما هو থেকে এসেছে। যার অর্থ “এটা কী”

এটি দর্শন শাস্ত্রের একটি শব্দ, যা কোন বস্তুর প্রকৃতি অথবা স্বভাব বর্ণনা করে।

বস্তুর যে গুণ ও বৈশিষ্ট্য দ্বারা তার পরিচয় লাভ করা যায় সেটাই তার মাহিয়াত।

মাহিয়াত জানার দ্বারা বস্তুকে সুনির্দিষ্ট ভাবে চেনা যায় এবং অন্য বস্তু থেকে তাকে আলাদা করা যায়।

কোন বস্তুর মাহিয়াত বদলে যাওয়া মানে তার আগের পরিচয় সম্পূর্ণ বদলে যাওয়া। এবং নতুন একটি বস্তুর রূপ ধারণ করা।

মাহিয়াত বদলে গেলে হুকুম বদলে যায়। অর্থাৎ কোন নাপাক বস্তুর যদি মাহিয়াত বদলে যায় তাহলে তা পাক হয়ে যায়।

লিখন: উমর ফারূক তাসলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *