সুলতানে মুতাগাল্লিব

সুলতানে মুতাগাল্লিব একটি ফিকহী পরিভাষা, যার দ্বারা উদ্দেশ্য সেই শাসক, যিনি জনগণের সম্মতি বা আহলে হাল ওয়াল আকদের পরামর্শ ছাড়াই যুদ্ধ, বলপ্রয়োগ বা অন্য কোনো গাইরে শারঈ পদ্ধতিতে ক্ষমতা দখল করেন।

সুলতানে মুতাগাল্লিব ক্ষমতা পুরোপুরি স্থিতিশীল করার আগ পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করা জায়েজ। যেমন হোসাইন রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক অবস্থায় ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তবে যদি তিনি ক্ষমতা স্থিতিশীল করে ফেলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন, তাহলে তার আনুগত্য করা ওয়াজিব। যাতে রক্তপাত ও বিশৃঙ্খলা এড়ানো যায়।

সুলতানে মুতাগাল্লিবের প্রতি আনুগত্যের জন্য শর্ত হলো, তাকে শরিয়ত অনুযায়ী শাসন করতে হবে এবং কোনো অন্যায় আদেশ দিতে পারবে না। কারণ, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: “সৃষ্টির প্রতি আনুগত্য শুধুমাত্র তখনই বৈধ, যখন তা আল্লাহর অবাধ্যতার দিকে না নিয়ে যায়।” (ফাতাওয়ায়ে উসমানী ১/১৮১)

লিখন: উমর ফারূক তাসলিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *